রেগে গেলেন মমতা, পদ হারালেন পার্থ চট্টোপাধ্যায়, শোরগোল রাজনৈতিক মহলে

নিজের দলের নিয়মশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে খুশি নন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বড়সড় রদবদল কমিটিতে। পদ হারালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সুব্রত বক্সি হলেন কমিটির নতুন সভাপতি। পার্থ চট্টোপাধ্যায়ের কাজে রেগেছেন মমতা। বৃহস্পতিবার দলের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি সেখানে জানান, ‘শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক কখন হয়, তা আমাকে জানতে হয় খবরের কাগজ পড়ে। কিন্তু এবার থেকে বৈঠক ডাকলে আমাকে আগে জানাতে হবে।

একাধিক ঘটনায় সামনে আসছে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দূর্নীতিতে জড়াচ্ছে বিভিন্ন স্তরের নেতাদের নামও। তা নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি বলেছেন, কী করেন এত টাকা দিয়ে? কীসের জন্য প্রয়োজন হয় এত টাকার? রেগে রয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই কারণে দলের সংগঠনের কিছু বদল করতে চান তিনি। এতে পদ হারালেন পার্থ চট্টোপাধ্যায়।

সংগঠনগুলিকে চাঙ্গা করতে আগামী ১০ মে থেকে জেলাসফরও শুরু করবেন মুখ্যমন্ত্রী। দূর্নীতির বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে চলেছেন তিনি। প্রতিটি জেলায় বুথ স্তরের কর্মীদের নিয়েও বৈঠক করবেন তিনি। এই কর্মসূচি চলবে ১০ মে থেকে ১০ জুন পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর সফর দিয়েই শুরু হবে এই কর্মসূচি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *