মৃত্যুশয্যায় সোম, আগুনের ওপর দিয়ে হেঁটে শিবের আরাধনায় পার্বতী! অলৌকিক কি কিছু ঘটবে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘দাদামণি’-র গল্প এখন চূড়ান্ত উত্তেজনার শিখরে। এতদিন সোমের ওপর পার্বতীর অবিশ্বাসের পাহাড় জমেছিল। জনৈক এক তরুণী নিজেকে সোমের স্ত্রী দাবি করায় যে দূরত্বের সৃষ্টি হয়েছিল, মৃত্যুশঙ্কায় কি সেই মেঘ কাটবে? প্রোমো অনুযায়ী, সোমের জীবন এখন সুতোর ওপর ঝুলছে। বিষাক্ত তিরের আঘাতে সোম যখন হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে, তখন চিকিৎসকও হাল ছেড়ে দিয়েছেন।

এই পরিস্থিতিতে স্বামীর প্রাণ ফিরে পেতে মহাদেবের শরণাপন্ন হয়েছে পার্বতী। নিজের সবটুকু ভুলে সে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে কঠিন ব্রত পালন করছে। অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে ভালবাসার এই অগ্নিপরীক্ষায় কি জয়ী হবে পার্বতী? মহা শিবরাত্রির দিন কি সোমকে যমের দুয়ার থেকে ফিরিয়ে আনতে পারবে সে? একদিকে অবিশ্বাসের রহস্য উন্মোচন আর অন্যদিকে সোমের জীবন বাঁচানো— দুইয়ে মিলে ‘দাদামণি’-র আগামী পর্বগুলি দর্শকদের ড্রয়িং রুমে উত্তেজনার পারদ চড়াচ্ছে। প্রতি রাত্রে ৯টায় এখন দেখা যাচ্ছে এই টানটান লড়াই।