কলকাতায় সোনা আকাশছোঁয়া! ২২ ও ২৪ ক্যারেটের নতুন দাম জানলে চমকে উঠবেন, আজই কি কেনার সেরা সময়?

বছরের শুরু থেকেই সোনার বাজারে অস্থিরতা জারি রয়েছে। বিনিয়োগকারী থেকে সাধারণ ক্রেতা— সকলের নজর এখন সোনার গয়নার দোকানের দিকে। জানুয়ারির শেষে দাম কিছুটা নিম্নমুখী থাকলেও, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে এসে ফের চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সোনা। লক্ষ্মীবার পার হতেই কলকাতার বাজারে ২২ ও ২৪ ক্যারেট— উভয় প্রকার সোনার দামই আগের রেকর্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
আজ ২২ ফেব্রুয়ারি ২০২৬, কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৬ হাজার টাকা। অন্যদিকে, বিশুদ্ধ বা ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১ লক্ষ ৫৯ হাজার ২৮০ টাকায় পৌঁছে গিয়েছে। বিয়ের মরসুমের ঠিক মুখে দামের এই ঊর্ধ্বগতি চিন্তা বাড়িয়েছে মধ্যবিত্তের। তবে শুধু কলকাতা নয়, রাজধানী দিল্লি থেকে শুরু করে আহমেদাবাদ— সর্বত্রই চিত্রটা প্রায় একই। দিল্লিতেও ২৪ ক্যারেট সোনার দর ১ লক্ষ ৫৯ হাজার ২৮০ টাকা। তবে রাজস্থানের জয়পুরে দাম কিছুটা বেশি, সেখানে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার জন্য গুনতে হচ্ছে ১ লক্ষ ৫৯ হাজার ৪৩০ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারের অস্থিরতার কারণেই সোনার দামের এই ‘রোলার কোস্টার রাইড’ অব্যাহত রয়েছে।