লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ১৫০০ ও ১৭০০ টাকা! কিন্তু এই ৫টি কাজ না করলেই বন্ধ হবে সরকারি অনুদান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, ২০২৬-এর ভোটের আগেই বর্ধিত টাকা পেতে চলেছেন রাজ্যের কোটি কোটি মহিলা। সাধারণ শ্রেণির মহিলারা ১০০০ টাকার বদলে এখন থেকে ১৫০০ টাকা পাবেন। কিন্তু মনে রাখবেন, টাকা পাওয়ার আনন্দ তখনই মাটি হতে পারে যদি আপনার নথিতে গরমিল থাকে।
টাকা পেতে যা যা অবশ্যই ঠিক রাখতে হবে:
আধার-মোবাইল লিঙ্ক: আপনার সঠিক ফোন নম্বরটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।
প্যান-আধার লিঙ্ক: বর্তমানে কেওয়াইসি (KYC) আপডেটের জন্য প্যান ও আধার লিঙ্ক থাকা জরুরি।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট: অ্যাকাউন্টের তথ্যে কোনো ভুল থাকলে টাকা আসবে না।
সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক: কোনোভাবেই জয়েন্ট অ্যাকাউন্ট গ্রাহ্য হবে না। টাকা পাওয়ার জন্য আবেদনকারীর নিজস্ব (Single) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
সচল ফোন নম্বর: যে নম্বরটি ফর্ম জমা দেওয়ার সময় দিয়েছেন, সেটি যেন চালু থাকে।