নাম ভাঁড়িয়ে প্রেম, তারপর ব্ল্যাকমেল করে ধর্ষণ! ভোপালে ‘রাজা’ সেজে ধরা পড়ল আবেশ খান

নিজের ধর্মীয় পরিচয় গোপন করে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভোপালের বাগরোদায়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম আবেশ খান। সে নিজেকে ‘রাজা’ পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল।
তরুণীর অভিযোগ, আবেশ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে কিছু আপত্তিকর ছবি ও ভিডিও তুলে রাখে। পরে আবেশের আসল পরিচয় জানতে পেরে তরুণী সম্পর্ক ছিন্ন করতে চাইলে শুরু হয় ব্ল্যাকমেল। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফের তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত আবেশ উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বাগরোদার একটি টাইলস কারখানায় কাজ করত। গত রবিবার রাতে একটি হিন্দু সংগঠনের সদস্যরা তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। ভোপাল পুলিশের অতিরিক্ত ডিসিপি অনিল শর্মা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও এসসি/এসটি (SC/ST) আইনে মামলা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।