রবিবার ১২ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ভোগান্তি এড়াতে জেনে নিন ট্রাফিক পুলিশের বিকল্প রুট

আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) শহরের অন্যতম প্রধান যোগসূত্র বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুতে বড়সড় মেরামতি শুরু হচ্ছে। হুগলি নদী ব্রিজ কমিশনার্স (HRBC) কর্তৃপক্ষ সেতুর স্টে-কেব্‌ল, হোল্ডিং কেব্‌ল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ করবে। নিরাপত্তার খাতিরে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই ১২ ঘণ্টা সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ।

বিকল্প রুটের হদিশ: সেতু বন্ধ থাকায় ওই দিন ট্রাফিকের হাল সামলাতে বিকল্প পথের নির্দেশিকা দিয়েছে লালবাজার:

হাওড়ামুখী গাড়ি: যারা জিরাট আইল্যান্ড বা এজেসি বোস রোড হয়ে হাওড়া যেতে চান, তাঁদের হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) ব্যবহার করতে হবে।

খিদিরপুরের দিক থেকে: সিজিআর রোড হয়ে আসা পূর্বমুখী গাড়িগুলি হেস্টিংস ক্রসিং থেকে বাঁ-দিকে ঘুরে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠবে।

কেপি রোড ও রেড রোড: ১১ ফারলং গেট হয়ে কেপি রোড বা রেড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।

পুলিশের পরামর্শ, রবিবার যাঁদের হাওড়া স্টেশনে ট্রেন ধরার তাড়া রয়েছে বা জরুরি কাজ আছে, তাঁরা হাতে বাড়তি সময় নিয়ে বেরোন। ট্রাফিক ডাইভারশনের কারণে সেন্ট্রাল কলকাতা ও স্ট্র্যান্ড রোডে অতিরিক্ত চাপ বাড়তে পারে।