সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে! রেস্তোরাঁ থেকে বিয়ের পিঁড়ি—আইএএস-আইপিএস জুটির রূপকথার প্রেম
February 6, 2026

প্রশাসনিক পরিষেবার ব্যস্ততার মাঝেও যে ভালোবাসা তার নিজস্ব পথ খুঁজে নিতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ আইপিএস নভজ্যোত সিমি এবং আইএএস তুষার সিংলা। তাঁদের প্রথম দেখা হয়েছিল পাটনার এক রেস্তোরাঁয়, যখন দুজনেই ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দুজনেরই বাড়ি পাঞ্জাবে, কিন্তু কর্মজীবন তাঁদের মিলিয়ে দিল বিহারে।
২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-র দিন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তুষার সিংলা ২০১৫ ব্যাচের বেঙ্গল ক্যাডারের আইএএস অফিসার (বর্তমানে ক্যাডার পরিবর্তন করেছেন) এবং নভজ্যোত সিমি ২০১৮ ব্যাচের বিহার ক্যাডারের আইপিএস অফিসার। বর্তমানে নভজ্যোত বিহারের আরওয়ালের এসপি এবং তুষার বেগুসরাইয়ের জেলা শাসক হিসেবে কর্মরত। তাঁদের এই সফর কঠোর পরিশ্রম, সাফল্য এবং নিখাদ প্রেমের এক অনন্য মিশেল।