“নার্সদের বেতন নিয়মিত দেওয়ার অনুরোধ”- ঋষিকে, ‌‘আরও সক্রিয়’ হওয়ার পরামর্শ দিলেন রোগী

লন্ডনের স্বাস্থ্য পরিষেবার চিত্র দেখার জন্য গতকাল দেশটির একটি হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ সময় এক রোগী তাকে ‘আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বেতন বিভ্রাট নিয়ে নার্সদের একাংশও ঋষির কাছে অভিযোগ জানান।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার দক্ষিণ লন্ডনের ক্রায়োডন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন ঋষি। এ সময় ওই বৃদ্ধার বেডের সামনে গিয়ে তিনি জানতে চান নার্স ও হাসপাতালের কর্মীরা ঠিকভাবে তার দেখাশোনা করছে কি না। জবাবে ওই রোগী বলেন, ‘ওরা সব সময়ই ভালোভাবে কাজ করে। দুর্ভাগ্যজনকভাবে আপনারা তাদের ঠিকভাবে বেতন দেন না।’

জবাবে ঋষি বলেন, ‘আমি চেষ্টা করব।’ এরপর ক্ষুব্ধ স্বরে ওই বৃদ্ধা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, ‘না, আপনারা ঠিকমতো চেষ্টা করছেন না। আরও সক্রিয় হতে হবে।’ ঋষি এবার জবাব দেন, ‘ঠিক আছে, তাই হবে।’

উল্লেখ্য, নিয়মিত বেতন পাচ্ছেন বলে অভিযোগ ব্রিটেনর নার্সদের। দেশটির হাসপাতালগুলোর প্রায় ৩ লাখ নার্সের অভিযোগ, কাজ অনুযায়ী তাদের বেতন দেওয়া হয় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *