বাস্তবে ‘দৃশ্যম’! বাবা-মা-বোনকে খুনের পর পুঁতে রাখল বাড়িতেই, ঘাতক ‘অক্ষয় কুমার’কে দেখে থমকে যাবে বিশ্ব!

সিনেমার পর্দা থেকে এবার সরাসরি বাস্তবে! কর্ণাটকের বিজয় নগর জেলায় ঘটে গেল ‘দৃশ্যম’ ছবির মতো এক হাড়হিম করা হত্যাকাণ্ড। নিজের বাবা, মা এবং ১৮ বছরের অন্তঃসত্ত্বা বোনকে ঠান্ডা মাথায় খুন করে বাড়ির মধ্যেই পুঁতে রাখার অভিযোগ উঠল অক্ষয় কুমার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশকে বিভ্রান্ত করতে অভিযুক্ত সিনেমার কায়দাতেই নিখোঁজ ডায়েরি থেকে শুরু করে ভুয়ো লোকেশন ব্যবহার করেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না।
ঘটনার মূলে ‘অনার কিলিং’: তদন্তে উঠে এসেছে, অক্ষয়ের ১৮ বছরের বোন অমৃতা অন্য জাতের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অক্ষয় এই সম্পর্কের ঘোর বিরোধী থাকলেও বাবা ভীমরাজ ও মা জয়লক্ষ্মী অমৃতাকে জোর করে গর্ভপাত করাতে রাজি হননি। পরিবারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অক্ষয় নিজের ‘সম্মান’ রক্ষায় তিনজনকে খুনের নীল নকশা তৈরি করেন। গত ২৭ জানুয়ারি এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে বলে ধারণা পুলিশের।
পুলিশকে বিভ্রান্ত করার মরিয়া চেষ্টা: খুন করার পর মৃতদেহগুলি বাড়িতেই পুঁতে দিয়ে বেঙ্গালুরু চলে যান অক্ষয়। সেখানে গিয়ে পরিবারের নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে থানায় ডায়েরি করেন। তদন্তকারীদের বিভ্রান্ত করতে বাসের টিকিট সংগ্রহ করা, বারংবার ফোন নম্বর বদল এবং বিভিন্ন হাসপাতালের সামনে ছবি তুলে পুলিশকে বিশ্বাস করানোর চেষ্টা করেন যে তিনি পরিবারের খোঁজ করছেন। কিন্তু তাঁর কল ডিটেল রেকর্ড (CDR) খতিয়ে দেখতেই দেখা যায়, নিখোঁজ সদস্যদের ফোনের লোকেশন অক্ষয়ের সাথেই ঘুরছে। টানা জেরায় ভেঙে পড়ে শেষমেশ সব কবুল করে ঘাতক। বর্তমানে অমৃতার প্রেমিকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।