বিয়ের ৭মাস হতে না হতেই আলিয়া-রণবীরের ঘরে আসছে সন্তান! ফাঁস হলো সন্তান জন্ম দেওয়ার দিনক্ষণ

আলিয়া ভাট-রণবীর কাপুর এপ্রিলে বিয়ে করেন।আর জুন মাসেই মা-বাবা হতে চলার খবর দিয়েছিলেন তারা। সেইসময় দেখা গিয়েছিল ইউএসজি করাতে গিয়েছেন হবু মা, স্ক্রিনে দেখছেন ভ্রূণ। আর পাশে বসে রণবীরের চোখেমুখেও খুশির ছাপ।

জানা গেছে, নভেম্বরের ২০ থেকে ২২ তারিখের মধ্যেই এসে যাবে আলিয়া-রণবীরের সন্তান। আলিয়ার দিদি শাহিনের জন্মদিন ২৮ নভেম্বর। হতে পারে ওই দিনেই সন্তানকে জন্ম দিতে পারেন আলিয়া, ঠিক যেমন করেছিলেন সলমনের বোন অর্পিতা। ভাইয়ের জন্মদিনের দিনই মেয়ের জন্ম দিয়েছিলেন।

খবর রয়েছে দক্ষিণ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন মহেশ ভাট-কন্যা।

উল্লেখ্য, এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। বরাবরই ঋষিকে সঙ্গে নিয়ে এগিয়েছেন তাঁরা। বিয়ের আগেরদিনের পুজা রাখা হয়েছিল ঋষি-নীতুর আংটি বদলের দিনে। মেহেন্দির দিন বাবার ছবি আগলে রণবীরের পোজ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

আপতত গর্ভাবস্থায় তৃতীয় পর্যায়ে রয়েছেন আলিয়া। হয়ে গিয়েছে সাধের অনুষ্ঠানও। দুই মা, অর্থাৎ নীতু আর সোনি রাজদান খুব যত্ন করে খাইয়েছিলেন হবু মা-কে। আর অন্য দিকে, দিওয়ালি বিছানায় কাটিয়েছেন বলেও জানিয়েছিলেন আলিয়া। আসলে শেষ সময়ে এসে নিজের এটুকু খেয়াল তো রাখতেই হবে!

তবে আলিয়ার মা হওয়ার খবরে বিতর্ক কম হয়নি। যেমন এপ্রিলে বিয়ে হয়ে জুনেই মা হওয়ার খবর শেয়ার করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি বিয়ের আগেই অন্তসত্ত্বা পটে পড়েছিলেন তিনি? কারণ বেশ ত়ড়িঘড়ি করেই সারা হয়েছিল বিয়ের সব আয়োজন। এমনকী ভাট আর কাপুর পরিবারের কাছেও নাকি দিনকয়েক আগেই এসেছিল চার হাত এক হওয়ার শুভ সংবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *