সিভিল সার্ভিসে চাকরির বড় সুযোগ! MPPSC-তে আবেদনের ড্যাডলাইন ঘোষণা, জানুন পরীক্ষার দিনক্ষণ

আপনি কি প্রশাসনিক পদে চাকরি করতে ইচ্ছুক? তবে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (MPPSC) আপনার জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। রাজ্য পরিষেবা পরীক্ষা ২০২৬-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট mppsc.mp.gov.in-এ গিয়ে নিজেদের ফর্ম জমা দিতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ ও প্রিলিমিনারি পরীক্ষা মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল, ২০২৬ তারিখে। হাতে সময় কম থাকায় এখনই আবেদন সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ ৯ ফেব্রুয়ারির পর আবেদন করলে ৩,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত বিলম্ব ফি (Late Fee) গুনতে হতে পারে। অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র হাতে পাওয়া যাবে ১৬ই এপ্রিল থেকে।
যোগ্যতা ও বয়সসীমা প্রার্থীদের বয়স নির্ধারণ করা হবে ১ জানুয়ারি, ২০২৬ তারিখ অনুযায়ী। ইউনিফর্মধারী পদের জন্য বয়সসীমা ৩৩ বছর এবং সাধারণ পদের ক্ষেত্রে এটি ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
আবেদন ফি ও প্রক্রিয়া সাধারণ শ্রেণী এবং অন্য রাজ্যের প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং মধ্যপ্রদেশের সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC/EWS) প্রার্থীদের জন্য ২৫০ টাকা ফি ধার্য করা হয়েছে। এর সাথে ৪০ টাকা পোর্টাল চার্জ যুক্ত হবে। আবেদন করতে কমিশনের ওয়েবসাইটে গিয়ে ‘MP Online’ লিঙ্কে ক্লিক করে প্রিলিমিনারি পরীক্ষার বিকল্পটি বেছে নিতে হবে এবং প্রয়োজনীয় নথিসহ ফর্ম জমা দিতে হবে।