হাতে খড়ি থেকে পুষ্পাঞ্জলি— নতুন বছরে কবে বাগদেবীর আরাধনা? রইল সম্পূর্ণ পুজো পদ্ধতি

হিন্দু পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান, বিদ্যা ও শিল্পের দেবী সরস্বতীর আরাধনা করা হয়। শাস্ত্রমতে, এই পুণ্য তিথিতেই দেবীর জন্ম হয়েছিল, যা বসন্ত পঞ্চমী হিসেবে পরিচিত। বসন্ত ঋতুর আগমনে এই উৎসব শিক্ষার্থীদের কাছে এক বিশেষ মাহাত্ম্য বহন করে।

পঞ্জিকা ও শুভ সময়: ইংরেজি ২০২৬ সালে বসন্ত পঞ্চমী পালিত হবে ২৩ জানুয়ারি, শুক্রবার (বাংলার ৯ মাঘ, ১৪৩২)।

পঞ্চমী তিথি শুরু: ২২ জানুয়ারি, বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে।

পঞ্চমী তিথি শেষ: ২৩ জানুয়ারি, শুক্রবার রাত ১২টা ২৯ মিনিটে।

পুজো পদ্ধতি ও নিয়ম: বসন্ত পঞ্চমীর দিন সকালে স্নান সেরে হলুদ বা সাদা রঙের পোশাক পরা শুভ। পুজোর স্থানে দেবী সরস্বতীর মূর্তিতে গঙ্গাজল ছিটিয়ে শ্বেত চন্দন, হলুদ সিঁদুর ও পলাশ ফুল নিবেদন করুন। দেবীকে হলুদ রঙের মিষ্টান্ন বা বুন্দিয়া উৎসর্গ করা হয়। আরাধনার সময় ‘ওঁ শ্রী সরস্বত্যৈ নমঃ স্বাহা’ মন্ত্র জপ এবং সরস্বতী বন্দনা পাঠ করা অত্যন্ত ফলদায়ক। পুজোর শেষে আরতি সেরে নারকেলি কুল ও দোয়াত-কলম দেবীর চরণে অর্পণ করার রীতি প্রচলিত।