শের সব বড় শহরকে টেক্কা! দেড় হাজার বর্গ কিমি এলাকা নিয়ে ভারতের ‘সবচেয়ে বড়’ শহর কোনটি জানেন?

ভারতবর্ষজুড়ে ছড়িয়ে রয়েছে একের পর এক মেগাসিটি। কলকাতা, মুম্বই, চেন্নাই কিংবা বেঙ্গালুরু— প্রতিটি শহরেরই রয়েছে নিজস্ব ঐতিহ্য। কিন্তু আয়তনের বিচারে এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে ভারতের ‘সবচেয়ে বড়’ শহরের নাম জানলে অবাক হতে হয়। সুলতানি আমল থেকে মোঘল যুগ এবং পরবর্তীতে ব্রিটিশ শাসন— শতাব্দীর পর শতাব্দী ধরে যে শহর গোটা দেশের আকর্ষণের কেন্দ্রবিন্দু, সেই দিল্লিই এখন ভারতের বৃহত্তম শহর।
প্রায় ১,৪৮৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দিল্লি শহরটি ইতিহাস এবং আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন। একসময় কলকাতা ব্রিটিশদের রাজধানী থাকলেও, দিল্লি কখনওই তার গরিমা হারায়নি। একদিকে যেমন এখানে ইতিহাসের গন্ধ মাখা পুরনো গলি আর স্থাপত্য রয়েছে, অন্যদিকে তেমনই আকাশচুম্বী অট্টালিকা আর আধুনিক জীবনযাত্রার চাকচিক্য। প্রাচীন রাজতন্ত্র থেকে আজকের গণতন্ত্র— ভারতের রাজনীতির চালিকাশক্তি হিসেবে দিল্লি সর্বদা প্রথম সারিতে। বিশাল ভৌগোলিক পরিধি এবং বিপুল জনসংখ্যার চাপে ছড়িয়ে পড়া এই শহরটিই এখন ভারতের মানচিত্রে আয়তনে বৃহত্তম এবং ঐতিহ্যে অনন্য।