সাইফ আলী খান আমাকে নকল করে, দাবি গুলশান গ্রোভারের

বলিউড অভিনেতা সাইফ আলী খান নকল করছেন গুলশান গ্রোভারকে। এ অভিযোগ করেছেন ‘ব্যাড ম্যান’ খ্যাত অভিনেতা গুলশান গ্রোভার নিজেই।
তিনি বলেন, শুধু তাই নয়, খল চরিত্রে প্রিয়বন্ধু জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত ও সুনীল শেঠিরা ভালোই করছেন। যে কারণে আমার অনেক ছবি হাতছাড়া হয়ে গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি নিজেকে সর্বকালের সেরা খলনায়ক দাবি করেন।

বলিউড কাঁপানো এ খল অভিনেতা বলেন, সাইফ আলী খানকে সবকিছুতে আমার অনুকরণ আনতে হলে তার বাড়িতে আমার বিভিন্ন স্টাইলের ১০০ ছবি রাখতে হবে।

‘রাম লক্ষণ’ অভিনেতা সুনীল শেঠিকেও অভিযুক্ত করেছেন গুলশান গ্রোভার। তিনি বলেন, সুনীল শেঠির লাইব্রেরিতে তার অসংখ্য ছবি রয়েছে।

গুলশান গ্রোভার বিশ্বাস করেন, তিনি নিজেই ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা খলনায়ক। খল চরিত্রে কেউ তার ধারে কাছেও আসতে পারবে না।

গুলশান গ্রোভারের আলোচিত ছবিগুলো হলো- ‘রকি’, ‘রাজা কি আয়েগি বারাত’ এবং ‘সাদাক ২’।

শিগগিরই এ খলনায়ককে কমল হাসানের ‘ইন্ডিয়ান-২’ তে দেখা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *