ছিঁড়ে পড়ল লিফট, ছেলে বেঁচে গেলেও মারা গেলেন বাবা, শোকে পরিবার

ছেলেকে নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়েছিলেন বাবা। লিফটে উঠার পর আচমকা ঝনঝন শব্দ। দড়ি ছিঁড়ে ভেঙে পড়ে লিফট। এতে গুরুতর আহত হন তারা। দুইজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালেই মারা যান ৪৪ বছরের বাবা। তবে সাত বছরের ছেলের অবস্থা এখনো আশঙ্কাজনক।
ভারতের দক্ষিণ-পূর্ব দিল্লির কালিন্দীকুঞ্জের একটি আবাসনে এ ঘটনা ঘটেছে।

মৃতের নাম নবাব শাহ। তিনি একজন নির্মাণ ব্যবসায়ী। গত এক বছর ধরে কালিন্দীকুঞ্জের েঐ আবাসনে সপরিবারে তিনি থাকেন। আহত ছেলের নাম ফারহান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে ছেলের সঙ্গে চারতলার ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফটে উঠেন নবাব। কয়েক সেকেন্ডের মাথায় লিফটটি সবেগে নামতে শুরু করে। ভেতরে তখন বাবা আর ছেলে। এক তলায় ভেঙে পড়ার সময় বিকট শব্দ হয়। তাতেই ছুটে আসেন ফ্ল্যাটের বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দুইজনকে হাসপাতালে ভর্তি করলে বিকেল ৫টায় মারা যান নবাব।

পুলিশ জানায়, বুধবার দুপুর ১২টায় যশোলা বিহারের এক হাসপাতাল থেকে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঐই আবাসনে পৌঁছায় তারা।

এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে লিফটের দড়ি ছিঁড়ে দুর্ঘটনা ঘটার বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। নবাবের পা, পায়ের পাতা ভেঙে গিয়েছে।

তিনি আরো জানান, মাত্র দুই বছর আগে আবাসনটি তৈরি হয়। বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, লিফটির যথাযথ রক্ষণাবেক্ষণ করা হতো না। তাই গাফিলতির কারণে মৃত্যুসহ বিভিন্ন ধারায় মামলা করেছে পুলিশ। আবাসনটি নির্মাণকারী সংস্থার মালিকের খোঁজ মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *