ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ! স্নাতক হলেই মিলবে কাজ, হাতে সময় মাত্র কয়েক দিন

নতুন বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর নিয়ে এল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)। প্রায় ৪০০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গের জন্য রয়েছে মোট ৪০টি শূন্যপদ, যার মধ্যে কলকাতা ও হাওড়ায় ১০টি করে এবং শিলিগুড়িতে ২০টি আসন সংরক্ষিত। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ জানুয়ারি ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স ১ ডিসেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে, তবে সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। নিযুক্তদের প্রতি মাসে ১৩,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং পরবর্তী স্থানীয় ভাষা পরীক্ষার মাধ্যমে। এরপর ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে মিলবে সরাসরি নিয়োগপত্র। দেরি না করে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আজই আবেদন করুন।