বিয়ের মরসুমে সোনায় আগুন! এক ধাক্কায় অনেকটা দামী হল সোনা, কেনার আগে রেট চার্ট দেখুন

নতুন বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী সোনার বাজার। গত বছরের মাঝামাঝি সময় থেকেই সোনার দাম লাখের গণ্ডি ছাড়িয়েছিল, আর এখন তা যেন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। গত কয়েক মাসের ধারাবাহিক বৃদ্ধির পর আজ ফের এক ধাক্কায় দাম বাড়ল অনেকটা। বিশ্ববাজারের অস্থিরতা ও অভ্যন্তরীণ চাহিদার জেরে রীতিমতো চাপে সাধারণ ক্রেতারা।

আজকের বাজারদর (প্রতি ১ গ্রামে):

কলকাতা: ২২ ক্যারেট — ১২,৭১৫ টাকা | ২৪ ক্যারেট — ১৩,৮৭১ টাকা

মুম্বই: ২২ ক্যারেট — ১২,৭১৫ টাকা | ২৪ ক্যারেট — ১৩,৮৭১ টাকা

চেন্নাই: ২২ ক্যারেট — ১২,৮০০ টাকা | ২৪ ক্যারেট — ১৩,৯৬৪ টাকা

আমেদাবাদ: ২২ ক্যারেট — ১২,৭১৫ টাকা | ২৪ ক্যারেট — ১৩,৮৭১ টাকা

কেরল: ২২ ক্যারেট — ১২,৭১৫ টাকা | ২৪ ক্যারেট — ১৩,৮৭১ টাকা

গতকাল কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল ১২,৬৫০ টাকা, যা আজ বেড়ে দাঁড়িয়েছে ১২,৭১৫ টাকায়। অর্থাৎ গ্রামে বেড়েছে ৬৫ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঊর্ধ্বগতি বজায় থাকলে খুব শীঘ্রই সোনা নতুন কোনো রেকর্ড গড়তে পারে।