পায়ের গোড়ালি ফাটবে না, যদি শীতের আগেই মেনে চলেন কয়েকটি নিয়ম

শীত আসছে, সে কথা জেনে গেছে ত্বক। এখন তার একটু বাড়তি যত্ন দরকার। বিশেষ করে পায়ের গোড়ালির যত্নে মনোযোগ দিন। সারাদিনের ধুলা-বালি এই গোড়ালিই মোকাবিলা করে। নিময় জানুন।

>>ব্যবহৃত সাবান আর সরিষার তেল ব্যবহার করুন। শরীরে মাখার সাবানের বেশিরভাগটা ফুরিয়ে গেলে ছোট্ট টুকরো অনেকেই ফেলে দেন। এবার সেই ছোট্ট টুকরো দিয়ে বড় জাদু হবে। এর জন্য হার্বাল সাবান হলে বেশি ভালো হয়। কারণ এমনি সাবানে থাকে রাসায়নিক যা ত্বক শুষ্ক করে দেয়। তবে এক্ষেত্রে এমনি সাবান হলেও বিশেষ ক্ষতি নেই। টুকরো হয়ে যাওয়া সাবানের সঙ্গে লাগবে সরিষার তেল।

>>একটি পরিষ্কার বালতিতে গরম জল নিয়ে সাবানের টুকরা, দুই টেবিল চামচ সরিষার তেল এবং রক সল্ট মিশিয়ে এতে পা ৩০ মিনিটের জন্য ডুবিয়ে রাখতে হবে। তারপরে পিউমিস স্টোন দিয়ে পা এক্সফোলিয়েট করতে হবে। এতে পা নরম হবে।

>>প্রথমে সাবান গলিয়ে নিতে হবে এরপর এতে গরম করা ঘি ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পা পরিষ্কার করে এই মিশ্রণ লাগিয়ে মোজা পরে ২-৩ ঘন্টা থাকুন। নির্ধারিত সময়ের পর মোজা খুলে ১০ মিনিটের জন্য পা গরম জলে ডুবিয়ে রাখতে হবে। পা ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে।

>>প্রথমে পা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটি পাত্রে সাবান ও মোমের টুকরা মিশিয়ে নিতে হবে। এই দুটোই গরম করে গলিয়ে গরম করে পায়ে লাগাতে হবে। খানিকক্ষণ পায়ে মোজা পরে থাকতে হবে এবং ঘন্টাখানেক রেখে দিতে হবে। অন্য দিকে, একটি বালতিতে সরিষার তেল এবং রক সল্ট মিশিয়ে সেই জলে পা ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। পা শুকনা করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে মোজা পরে সারারাত রেখে দিতে হবে।

ব্যাস, শীত আসবে কিন্তু পা থাকবে নরম, কোমল আর মশৃণ। আরো বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।