‘সেই’ দিনগুলোর কথা লিখলেন যশ, উত্তর দিলেন বার্থডে গার্ল নুসরাত

বিতর্ক যেন তাঁর ছায়াসঙ্গী। টলিউড থেকে রাজনীতি, সবখানেই শিরোনামে থাকেন তিনি। আজ, ৮ জানুয়ারি নুসরত জাহানের জন্মদিন। আর এই বিশেষ দিনে যাঁর বার্তার জন্য ভক্তরা মুখিয়ে ছিলেন, সেই যশ দাশগুপ্ত নেটপাড়ায় কার্যত ঝড় তুললেন।
“পৃথিবীর সাথে লড়াই আর একে অপরকে বেছে নেওয়া” ইনস্টাগ্রামে নুসরতের সঙ্গে কাটানো একান্ত কিছু মুহূর্ত শেয়ার করে যশ লেখেন, “একসঙ্গে পৃথিবীর সঙ্গে লড়াই করা থেকে শুরু করে মাঝে মাঝে একে অপরের সঙ্গে চরম ঝগড়া—তারপরেও প্রতিবার একে অপরকেই বেছে নেওয়া। হাসি, বিশৃঙ্খলা আর একসঙ্গে বেড়ে ওঠা… সবই যেন আমাদের সিলেবাসের অংশ। আমার প্রিয় স্থায়ী সঙ্গী এবং সবচেয়ে আকর্ষণীয় বিঘ্নকারীকে জন্মদিনের শুভেচ্ছা।” যশের এই পোস্টে স্পষ্ট যে, শত বাধা আর ট্রোলিংয়ের মুখেও তাঁদের রসায়ন অটুট।
ফটো গ্যালারি দেখে ভয়ে কাঁপছেন নুসরত! যশের এই আদুরে পোস্টের নিচে পালটা কমেন্ট করেছেন বার্থডে গার্ল নুসরতও। মজার ছলে তিনি লেখেন, “তুমি আমার ভেতরের সেরাটা এবং সব পাগলামিগুলো বের করে আনো। শুধু তুমিই এমন একটা পোস্ট করতে পারো! তোমার ফোনের ফটো গ্যালারি দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। ধন্যবাদ আমার পাই (Pie)।” তাঁদের এই খুনসুটি এখন সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল।
View this post on Instagram
বিতর্ক ও লড়াইয়ের পথ ২০২০ সালের শেষ দিকে ঘর বেঁধেছিলেন এই জুটি। ২০২১ সালে কোলে আসে পুত্র ঈশান। সেই সময় যশের সঙ্গে সম্পর্ক এবং মা হওয়া নিয়ে নজিরবিহীন সমালোচনার মুখে পড়তে হয়েছিল নুসরতকে। পার্ক স্ট্রিটের সেই বেসরকারি হাসপাতালের ৫১১ নম্বর কেবিন থেকে শুরু করে ‘সিঙ্গেল মাদার’ বিতর্ক—সবই সামলেছেন শক্ত হাতে। নেটিজেনদের একাংশ তাঁকে ট্রোল করলেও, অনেকের চোখে তিনি ‘স্বাধীন নারী’র এক শক্তিশালী উদাহরণ। শত নেতিবাচকতার মাঝেও নুসরত বজায় রেখেছেন তাঁর চিরাচরিত ‘কেয়ার নট’ মেজাজ।