ম্যাগির জল খেয়ে দিন কাটত, আজ কোটি টাকার মালকিন! স্বামী প্রবাহর সঙ্গে কেন ভাঙছে দেবলীনার সুখের সংসার?

সোশাল মিডিয়ায় মিষ্টি হাসির ভিডিয়ো আর সুরের জাদুতে যারা অভ্যস্ত ছিলেন, তাদের জন্য খবরটা বেশ বড়সড় ধাক্কার। জনপ্রিয় গায়িকা, অভিনেত্রী তথা ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর সাজানো সংসারে হঠাৎই ঝড়। স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ এখন নেটপাড়ার হট টপিক। দেবলীনার অভিযোগের আঙুল সরাসরি তাঁর পাইলট স্বামীর দিকেই।
দেবলীনার আজকের এই সাফল্য কিন্তু রূপকথার মতো সহজ ছিল না। বাঁশদ্রোণীর ভাড়া বাড়ি থেকে একসময় মাথা গোঁজার আশ্রয় হয়েছিল বেড়ার ঘরে। অসুস্থ বাবার চিকিৎসায় সর্বস্বান্ত পরিবারকে টেনে তুলেছিলেন তাঁর মা। অভাব এমন পর্যায়ে ছিল যে, কেউ এক প্যাকেট ম্যাগি দিলে সেটা ভাই খেত আর দেবলীনা শুধু সেই ম্যাগির জল খেয়ে পেট ভরাতেন। সেই লড়াই থেকেই আজ ইউটিউবে ১.২৮ মিলিয়ন মানুষের ভালোবাসা কুড়িয়েছেন তিনি।
২০২৪ সালে ধুমধাম করে পাইলট প্রবাহ নন্দীকে বিয়ে করেছিলেন দেবলীনা। রাজারহাটের ফ্ল্যাটে তাদের খুনসুটি আর রোম্যান্টিক রিলস দেখে ভক্তরা ভাবতেন ‘পারফেক্ট কাপল’। কিন্তু সেই সুখের ছবিতে এখন কালো মেঘ। শৈশবের অভাবকে জয় করে আজ যিনি একাধিক নামী ব্র্যান্ডের মুখ এবং টলিউডের পরিচিত মুখ, তাঁর ব্যক্তিগত জীবনের এই সংকট দেখে মর্মাহত অনুগামীরা। দেবলীনার মা নিজের অপূর্ণ স্বপ্ন মেয়ের মধ্য দিয়ে পূরণ করেছিলেন, সেই স্বপ্ন আর কঠিন লড়াইয়ের মাঝে এই বিচ্ছেদ-বিতর্ক এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।