৯.২ কোটির মুস্তাফিজুরকে ছেঁটে ফেলল KKR! বোর্ডের নির্দেশে চরম পদক্ষেপ, মুখ খুললেন বাংলাদেশের বোলার!

আইপিএল ২০২৬ শুরুর আগেই ২২ গজের ময়দান পরিণত হলো ভারত-বাংলাদেশ কূটনৈতিক যুদ্ধের রণক্ষেত্রে। মেগা নিলামে ৯.২ কোটি টাকায় কেনা বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। বিসিসিআই-এর সরাসরি নির্দেশেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। সোশ্যাল মিডিয়া থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁর ছবি।
“আমার কিছুই করার নেই”— মুখ খুললেন ফিজ
দলের এই সিদ্ধান্তে কার্যত হতবাক ক্রিকেট বিশ্ব। কেকেআর থেকে বাদ পড়া প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন খোদ মুস্তাফিজুর রহমান। তিনি অত্যন্ত ভারাক্রান্ত মনে জানান, “যদি তারা (কেকেআর/বিসিসিআই) আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে আমার কিছুই করার নেই।” তাঁর এই অসহায় মন্তব্যের পর থেকেই ওপার বাংলায় সমালোচনার ঝড় উঠেছে।
বিস্ফোরক মোড়: ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ
মুস্তাফিজুরকে আইপিএল থেকে ছেঁটে ফেলার পাল্টা হিসেবে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর:
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠায়।
-
বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বদলে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসি-র কাছে দাবি জানানো হয়েছে।
-
এমনকি ওপার বাংলায় আইপিএল সম্প্রচার বন্ধের দাবিও জোরালো হচ্ছে।
অনড় বিসিসিআই ও বাংলাদেশের দল ঘোষণা
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও বিসিসিআই নিজেদের অবস্থানে অনড়। বোর্ড কর্তাদের সাফ কথা, কোনো দেশের খামখেয়ালি দাবির জন্য বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়।
এদিকে, এই চরম ডামাডোলের মধ্যেই বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন মুস্তাফিজুরও। তবে তাঁরা শেষ পর্যন্ত ভারতের মাটিতে পা রাখবেন কি না, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।