Recipe: জিভে জল আনবে চিজি ক্যাপসিকাম এগ, শিখেনিন ডিমের সুস্বাদু এই রেসিপি

অল্প সময়ের মধ্যে কিছু তৈরি করতে চান, তাহলে তৈরি করে ফেলুন চিজি ক্যাপসিকাম এগ। ডিমের এই রেসিপিটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাছাড়া খেতেও খুব সুস্বাদু। তৈরি করাও সহজ। চলুন তবে জেনে নেয়া যাক চিজি ক্যাপসিকাম এগ তৈরির রেসিপিটি-

উপকরণ: ডিম ছয়টি, সবুজ ক্যাপসিকাম কুচি আধা কাপ, লাল ক্যাপসিকাম কুচি আধা কাপ, হলুদ ক্যাপসিকাম কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচা মরিচ কুচি দুই চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চামচ, লবণ পরিমাণ মতো, চিজ এক কাপ, বাটার দুই চামচ।

প্রণালী: প্রথমে একটি বাটিতে ডিমগুলো ভেঙে ফেটিয়ে নিন। এবার ফেটানো ডিমের মধ্যে কুচি করে রাখা তিন রঙের ক্যাপসিকাম দিয়ে দিন। এরপর চিজ, লবণ, গোলমরিচ ও এক চামচ বাটার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। ডিম ফেটানো হয়ে গেলে একটি কাপ কেকের ট্রেতে অথবা ক্যাপসিকাম দুই ফালি করে তার মধ্যের বীজ ফেলে তাতে বাটার ব্রাশ করে নিন।

বাটার মাখানোর পরে প্রতিটি ক্যাপসিকাম সমান করে মিশিয়ে রাখা ডিম দিয়ে দিন। এরপর চাইলে ওভেনে বেক করে নিন অথবা চুলায় কয়েক মিনিট ভাপ দিয়ে নিন। ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে খুব সাবধানে নামিয়ে পরিবেশন করুন বিকেলের নাস্তায় চিজি ক্যাপসিকাম এগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *