বিনিয়োগে মন দিন! আইপিও নিয়ে আসছে ৩ বড় কোম্পানি, রেলের এক শেয়ারেই মিলবে ২ লক্ষ টাকার বেশি লাভ?

শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য বড় খবর! আগামী ২০২৬ সালের মধ্যে ভারতের আইপিও (Initial Public Offering) বাজারে প্রবেশ করতে চলেছে একঝাঁক নতুন প্রজন্মের নামী কোম্পানি। ফিনটেক থেকে কুইক-কমার্স এবং ইলেকট্রনিক্স—সব ক্ষেত্রেই নামী ব্র্যান্ডগুলি এবার সাধারণ মানুষের থেকে মূলধন সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। তালিকায় প্রথমেই রয়েছে শচীন বনশলের নাভি টেকনোলজিস (Navi Technologies)। কোম্পানিটি ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে (FY26) শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। বর্তমানে তারা ব্যক্তিগত ঋণ, গৃহ ঋণ এবং বিমা ক্ষেত্রে নিজেদের ব্যবসার পরিধি দ্রুত বিস্তার করছে।
কুইক-কমার্স বা দ্রুত ডেলিভারি পরিষেবায় বর্তমানে শীর্ষস্থানে থাকা জেপ্টো (Zepto) তাদের খসড়া কাগজপত্র পুনরায় দাখিল করার প্রস্তুতি নিচ্ছে। বাজার থেকে তারা প্রায় ৪৫০ থেকে ৫০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৪,০০০ থেকে ৪,৪৪০ কোটি টাকা) সংগ্রহের পরিকল্পনা করছে। অন্যদিকে, কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড বোট (boAt)-ও ২০২৬ সালে বাজারে প্রবেশের তোড়জোড় শুরু করেছে। আমান গুপ্তার এই কোম্পানি আইসিআইসিআই সিকিউরিটিজ, গোল্ডম্যান শ্যাক্স এবং নোমুরা-র মতো সংস্থাকে ব্যাঙ্কার হিসেবে নিযুক্ত করেছে। তাদের লক্ষ্য ৩০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার সংগ্রহ করা, যার ফলে কোম্পানির মূল্যায়ন ১.৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
পাশাপাশি, চলতি সপ্তাহেই আইপিও বাজারে বাজিমাত করতে চলেছে রেলওয়ে সেক্টরের একটি কোম্পানি। আগামীকালই (২৬ ডিসেম্বর) এই কোম্পানির আইপিও-র সাবস্ক্রিপশন বন্ধ হতে চলেছে। বাজার বিশেষজ্ঞদের দাবি, এই কোম্পানির দুটি লট কিনতে পারলে তালিকাভুক্তির পর বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে ২ লক্ষ টাকারও বেশি লাভ আসতে পারে। ফলে আইপিও বাজারে বড়সড় লক্ষ্মীলাভের আশায় এখন থেকেই ডেম্যাট অ্যাকাউন্ট গুছিয়ে রাখছেন বিনিয়োগকারীরা।