SPORTS: ৮২ রান করে ম্যাচ জিতিয়ে, মাত্র ১ রান করা অশ্বিনকে দিলেন কৃতিত্ব

অস্ট্রেলিয়ার মাঠে ভারত -পাক মহারণে পাকিস্তানের বিরুধ্যে জয়ে আজ উল্লেখযোগ ভূমিকা পালন করে অর্শদ্বীপ সিং, হার্দিক পান্ডিয়ারা । তবে আজকের রোমাঞ্চকর ম্যাচে বিরাট কোহলির ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস বড় পার্থক্য গড়ে দেয় দুই দলের মধ্যে।

ম্যাচ জেতানো ইনিংস খেললেও বিরাট কোহলি ম্যাচ জেতানোর কৃতিত্ব দিলেন ১ রান করা অশ্বীনকেই। কোহলি স্বীকার করে নেন যে অশ্বিনের মতো ক্রিকেট মস্তিস্ক খুব বেশি ক্রিকেটের মধ্যে নেই।

প্রসঙ্গত, ম্যাচজুড়ে যত নাটকীয়তা ছিল তার ষোলকলা যেন পূর্ণ হলো এই শেষ ওভারে এসে। এ ওভারে নো আর ওয়াইডসহ ৮ বল করতে হয় নওয়াজকে।

ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন হার্দিক পান্ডিয়া। এ বল থেকে কোনো রান পায়নি ভারত। ৬ বলে ১৬ রানের সমীকরণ হয়ে যায় ৫ বলে ১৬।

পিচ কাভারের নিয়ম এখন না থাকায় নতুন ব্যাটসম্যান দিনেশ কার্তিককে ফেস করতে হলো ওভারের ২য় বল। এ বলে দিনেশ এক রান নিয়ে কোহলিকে স্ট্রাইক দেন। সমীকরণ দাঁড়ায় ৪ বলে ১৫। তৃতীয় বলে কোহলি নেন দুই রান। সমীকরণ- ৩ বলে ১৩।

শেষ ওভারের এ পর্যন্ত ম্যাচ থাকে পাকিস্তানের হাতেই। ৩ বলে ১৩ রানের সমীকরণ মেলানো বেশ কঠিনও বটে। তবে চূড়ান্ত নাটকীয়তার শুরু এর পরের বল থেকে।

চতুর্থ বলটি হাই ফুলটসে ‘নো’ হয় এবং কোহলি সেটি মেরে দেন ছয়। ফলাফল- বল তিনটিই থেকে গেল, কিন্তু ৭ রান ‘বিনামূল্যে’ পেয়ে গেল ভারত। জিততে হলে রান দরকার আর ৬টি।

পরের বল ওয়াইড করেন নওয়াজ, ৩ বলে ৫ রানে নেমে আসে সমীকরণ। এদিকে নো বলের বদৌলতে পাওয়া ‘ফ্রি হিট’ থেকে যায়।

ফ্রি হিটের বলে (৪র্থ বল) কোহলি বোল্ড হন, কিন্তু বল কিপারকে ফাঁকি দিয়ে ডিপ থার্ডম্যানের দিকে চলে যাওয়ায় দৌড়ে তিন রান নিয়ে নেন দুই ব্যাটসম্যান। সমীকরণ এসে দাঁড়ায় ২ বলে ২ রানে!

নাটক অবশ্য তখনো শেষ হয়নি। ওভারের ৫ম বলে স্টাম্পড হয়ে আউট হয়ে যান দিনেশ কার্তিক। ফলে খেলা গড়ায় একেবারে শেষ বলে।

এক বলে তো যেকোনো ঘটনাই ঘটতে পারে। ১ বা ২ রান যেমন হতে পারে, তেমনি ব্যাটসম্যান আউটও হয়ে যেতে পারেন। কী হবে আসলে, গোটা মেলবোর্ন স্তব্ধ হয়ে বসে রইল সে অপেক্ষায়।

শেষ বলে ভারতের প্রয়োজন ২ রান। পাকিস্তানের দরকার ডট বা উইকেট। নওয়াজ এর কোনোটাই করলেন না। রানও নিতে দিলেন না উইকেটও নিলেন না। তিনি করে বসলেন ওয়াইড বল। ফলে শেষ বল তখনই আর শেষ হলো না। আরও একবার হাত ঘোরাতে হলো নওয়াজকে।

১ বলে ১ রানের সমীকরণে গিয়ে ঠেকল ম্যাচ।

পাকিস্তান সব ফিল্ডারকে ৩০ গজের বৃত্তে নিয়ে আসল, যাতে সিঙ্গেল না হয়। কিন্তু নওয়াজ বলটা করলেন একেবারেই সাদামাটা। প্রায় ওভারপিচ বলটা অশ্বিন মিড অফের ওপর দিয়ে জাস্ট তুলে দিলেন। লং অফে ফিল্ডার নেই, বল চলে গেল বাউন্ডারিতে!

৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়ে গেল ভারত। ৮২ রানে অপরাজিত কোহলি।

এর আগে, ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১০ রানের মধ্যে দুই ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মা ফেরেন সাজ ঘরে। ছয় ওভারের মধ্যে আরো এক উইকেট হারায় ভারত। পাওয়ার-প্লেতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩১ রান। পাওয়ার-প্লে শেষ হওয়ার পর প্রথম বলেই আরেক উইকেট হারায় ভারত। ফলে ৩১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা।

পরের গল্পটা কেবল কোহলি আর পান্ডিয়ার। পঞ্চম উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ১১৩ রানের জুটি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দুর্দান্ত অর্ধশতক হাঁকান কোহলি (৮২)। তাকে সঙ্গ দেওয়া হার্দিক পান্ডিয়া করেন ৪০ রান। তাদের কীর্তিতেই মহারণে চাপ সামলে দুর্দান্ত জয় তুলে নিল ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *