ঐক্যশ্রী ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বিরাট আপডেট! টাকা পাওয়ার আগে অবশ্যই জানুন এই নিয়ম

রাজ্যের সংখ্যালঘু পড়ুয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর! ঐক্যশ্রী এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স (SVMCM) স্কলারশিপ নিয়ে নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC)। আপনি কি স্কলারশিপের টাকা পাওয়ার অপেক্ষায় আছেন? তবে এই সময়সীমা ও নিয়মগুলো ভালো করে দেখে নিন।
দপ্তরের তরফে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM) শুধুমাত্র রিনিউয়াল আবেদন প্রক্রিয়া ফের শুরু করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে। অন্যদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য পোস্ট ম্যাট্রিক (Post Matric), টিএসপি (TSP), এমসিএম (MCM) এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন (Fresh) ও রিনিউয়াল, দু’ধরনের আবেদনই এখন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত।
প্রশাসনের তরফে একটি বিষয়ে সতর্ক করা হয়েছে— স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আসলে বিকাশ ভবনের একটি আলাদা প্রকল্প, যা সংখ্যালঘু দপ্তরের ঐক্যশ্রীর মাধ্যমেও পরিচালিত হয়। তাই আবেদন করার সময় সঠিক পোর্টাল ও স্কিম নির্বাচন করা জরুরি। যোগ্য ছাত্রছাত্রীদের দেরি না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কোনও সমস্যা না হয়।