মর্মান্তিক! বাড়ির ছাদে আছড়ে পড়লো প্লেন, আগুন লেগে নিহত সকল আরোহী
October 22, 2022

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। একটি বাড়ির ছাদের ওপর এক ইঞ্জিন বিশিষ্ট প্লেনটি আছড়ে পড়লে এ দুর্ঘটনাটি ঘটে। শনিবার (২২ অক্টোবর) কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় প্লেনে থাকা সবাই নিহত হয়েছেন। খবর সিএনএনের।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনে থাকা পরিবারের কোনো ক্ষতি না হলেও যারা প্লেনে ছিল দুর্ভাগ্যক্রমে তারা সবাই মারা গেছেন।
সেখানের পুলিশ বিভাগ জানিয়েছে, নিউ হ্যাম্পশায়ারের কিনি শহরে এক ইঞ্জিন বিশিষ্ট প্লেনটি বিধ্বস্ত হয়েছে।
ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত প্লেনটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।
বাসিন্দারা জানিয়েছেন, একটি বড় ভবনে এসে ধাক্কা খায় প্লেনটি। এরপরই এটিতে আগুন লেগে যায়। কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও ভবনটিতে প্রবেশ করতে পারেনি বাসিন্দারা।