বনি-কৌশানীর সাত বছরের সম্পর্কে ভাঙন? মুখ খুললেন অভিনেত্রী

টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। সিনেমায় এ জুটির রসায়নে বরাবরই মুগ্ধ হোন দর্শকরা। এদিকে ব্যক্তিজীবনেও চুটিয়ে প্রেম করছেন তারা।
এমনকি প্রেমের সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপাও নেই দুজনের মধ্যে। সম্পর্ক নিয়ে দুজনেই বেশ খোলামেলা। সোশ্যাল মিডিয়ায় বনি-কৌশানী নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন। এই প্রেমিক যুগলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন ভক্তরা।

তবে টলিউডে বেশ কিছুদিন ধরে গুঞ্জন রটেছে, বনি-কৌশানীর সম্পর্ক নাকি ভাঙনের পথে। প্রায় এক সপ্তাহ ধরে নাকি কথা বন্ধ এই যুগলের, এমন কানাঘুষাই শোনা যাচ্ছে। এই জল্পনা কী সত্যি?

এ প্রসঙ্গে ভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন কৌশানী। নায়িকার পরিষ্কার কথা, ব্রেকআপ হলে সে কথা জানিয়ে দেবেন তিনি। তবে আপাতত বিষয়টা তেমন নয়। কিন্তু দুজনের মধ্যেকার মনোমালিন্যের কথা স্বীকার করে নিয়েছেন ‘পারব না আমি ছাড়তে তোকে’ নায়িকা।

কৌশানী বলেন, সব সম্পর্কেই মতবিরোধ হয়। আমার মনে হয়েছে, এই সময়টা একা থাকা দরকার। আমি নিজে কী চাই, সেটা বোঝা দরকার। তারপর যে সিদ্ধান্তই নিই, তা পজিটিভ-নেগেটিভ যাই হোক না কেন, সেটা আমি পরিষ্কারভাবে জানাব।

দুজনের দীর্ঘদিনের সম্পর্কটা টিকে থাকবে কিনা, তা নিয়ে চিন্তাভাবনা করছেন কৌশানী! বিষয়টি দুশ্চিন্তার ঝড় তুলেছে এই জুটির ভক্তদের মনে।

এদিকে এ ব্যাপারে মুখ খুলেছেন বনিও। এই সময়কে দেওয়া এক সাক্ষাৎারে বনি বলেন, আমাদের ব্রেকআপ হয়নি। এটা ঠিক, কাজ নিয়ে চাপে ছিলাম আমরা। তাই নিজেদের সময় দিতে পারছিলাম না। সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ঝগড়া না হলে আর সম্পর্ক কীসের?

এই জুটির মান-অভিমান পর্ব মিটে যাবে, সোশ্যাল মিডিয়ায় এমন কামনা করে কমেন্ট করছেন ভক্তরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *