BigNews: কালী পুজোয় ছুটি বাতিল করে দিলো রাজ্যসরকার, কর্মীদের করতে হবে কাজ

বঙ্গোপসাগরে আরও একবার তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত। যা আগামীতে ঘূর্ণিঝড় ‘সিতরং’ এ পরিণত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আর সেই ঘূর্ণাবর্ত কালীপুজোর দিন বা তার আগে আছড়ে পড়তে পারে ওড়িশায়।

ঘূর্ণিঝড়ের কারণে লন্ডভন্ড হয়ে যেতে পারে রাজ্যের ৮ টি জেলা। আর তার আঁচ পেয়েই আগে ভাগেই সমস্ত ধরণের সতর্কতা অবলম্বন করছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

ঘূর্ণিঝড়ের পরিস্থিতি মোকাবিলায় আগামী ২২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দুর্যোগ নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট দফতরের কর্মীদের আগামী ২২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের প্রক্পে প্রায়ই বিপর্যস্ত হয়ে ওঠে ওড়িশার উপকূলবর্তী এলাকা গুলো। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতি হয় লক্ষ লক্ষ টাকার সম্পদ। নতুন করে আবার সবকিছু গুছিয়ে উঠতে না উঠতেই আবার দেখা দে নতুন অশনি সংকেত। তবে সরকার প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়ার কারণে ক্ষয় ক্ষতির পরিমান আগের তুলনায় অইনেকটাই কমেছে।