দেশ ছেড়ে পালিয়েও রেহাই নেই, গোয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় লুকআউট নোটিস জারির পর থাই সরকারের সহায়তায় গ্রেফতার দুই অভিযুক্ত

গোয়ার আরপোরায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় লুকআউট নোটিস জারি হওয়া দুই মালিক গৌরব এবং সৌরভ লুথরাকে (Gaurav and Saurabh Luthra) এবার থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দুই ভাইকে ভারতে ফিরিয়ে আনা হতে পারে।
প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু:
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক নিশ্চিত করেছেন যে, থাইল্যান্ড থেকে ওই নাইটক্লাবের দুই মালিককে ভারতে ফিরিয়ে আনা হবে এবং এরপরেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা গিয়েছে, থাইল্যান্ড সরকার ভারত সরকারের সঙ্গে এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করছে। এক আধিকারিক জানান, “থাইল্যান্ডের পক্ষ থেকে এই বিষয়ে ভারতীয় তদন্ত সংস্থার সঙ্গে সহযোগিতা করা হচ্ছে।”
ভিসা বাতিল:
জানা গিয়েছে, ইতিমধ্যেই লুথরা দুই ভাইয়ের ভিসা বাতিল করা হয়েছে। ফলে থাইল্যান্ডে তাঁরা এখন অবৈধভাবে অবস্থান করছেন। থাই আইন অনুযায়ী, অবৈধভাবে থাকা ব্যক্তিদের নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
প্রসঙ্গত, গোয়ার আরপোরায় অবস্থিত নাইটক্লাবে আগুন লেগে মোট ২৫ জন কর্মী-সহ পর্যটক মারা যান। এই ঘটনার পরেই দুই মালিক লুথরা ভাই দেশ ছেড়ে থাইল্যান্ড পালিয়ে যান। ভারতে ফিরে আসার পর তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং গোটা ঘটনার তদন্ত করে দেখা হবে।