“আমি ঢুকতে না পারলেও সত্য লুকিয়ে রাখা যাবে না!”, যুবভারতীর গেটেই আটকে গেলেন রাজ্যপাল, পুলিশের ব্যর্থতা নিয়ে সরব

গতকাল লিওনেল মেসির শো ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর সেখানে পৌঁছেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু মাঠের ভিতরে ঢুকতে পারলেন না তিনি। যুবভারতীতে পৌঁছেও গেটের বাইরেই অপেক্ষা করতে হয় রাজ্যপালকে।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যপাল। পরিস্থিতি সামলাতে ব্যর্থতার জন্য তিনি সরাসরি পুলিশ ও প্রশাসনকে দায়ী করেছেন।

ক্ষুব্ধ সিভি আনন্দ বোস বলেন, “আমি ঢুকতে না পারলেও সত্য লুকিয়ে রাখা যাবে না। রাজ্যপালের কাছে তথ্য চেপে রাখা যাবে না। পরিস্থিতি সামলাতে ব্যর্থ পুলিশ প্রশাসন।”

যুবভারতীর গেটে রাজ্যপালের আটকে থাকার ঘটনা এবং তাঁর কঠোর মন্তব্য এই বিশৃঙ্খলা ও অব্যবস্থার পর প্রশাসনিক ব্যর্থতার বিষয়টিকেই সামনে এনেছে।