BigNews: বাথরুমে নিয়ে গিয়ে ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার হলেন প্রধান শিক্ষক

বাংলাতেও বেড়ে চলেছে যৌন নির্যাতনের ঘটনা। এবার তৃতীয় শ্রেণীর এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে করা হলো গ্রেফতার। যৌন নির্যাতনের অভিযোগের কারণে গ্রেফতার হলেন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলা থানায়।
নির্যাতিতার জেঠিমা জানিয়েছেন মেয়েটাকে প্রায়ই ধর্ষণ করতো ওই শিক্ষক। বাথরুমে নিয়ে গিয়ে নোংরামো করতো ওর সাথে। মেয়ে বলছে মাস্টার আমাকে মুখে কি একটা দিয়ে দিতো! সেই সাথে ভয় দেখাতো যে যদি কাউকে এই কথা বলে তাহলে তার স্কুলে আসা বন্ধ করে দেবে।
প্রসঙ্গত, লজ্জা জনক এই যৌন নির্যাতনের ঘটনা আর তার থেকেও বড় লজ্জার স্কুলের শিক্ষকের এহেন আচরণ। শিক্ষক দেড় উপর এর আগেও মিড্ ডে মিলের চাল চুরি, স্কুল উন্নয়নের টাকা নয়ছয়, নিজেদের মধ্যে মারামারি কত অভিযোগ উঠেছে আর তা প্রমাণিত হয়েছে। আর এবার বাড়ছে যৌন নির্যাতনের অভিযোগ যা এক কথায় খুবই লজ্জাজনক বিষয়।