লাইন মেরামতের জেরে শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, সোমবার রাতে ভোগান্তির আশঙ্কা

সপ্তাহের শুরুতেই শিয়ালদহ ডিভিশনের রেলযাত্রীদের জন্য দুর্ভোগের খবর। লাইনে জরুরি মেরামতির কাজের জন্য আগামী ১৫ ডিসেম্বর সোমবার রাতে শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল হতে চলেছে।
ট্র্যাফিক ব্লকের সময়সূচি: শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মধ্যে ব্রিজ নম্বর ১-এর লাইন নম্বর ৫-এ মেরামতির কাজের জন্য ১৫ ডিসেম্বর সোমবার রাত ১১:৪৫ মিনিট থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৩:৩০ মিনিট পর্যন্ত অর্থাৎ টানা ৩ ঘণ্টা ৪৫ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে একাধিক ট্রেন বাতিল, রুট পরিবর্তন ও যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে।
যে ট্রেনগুলি বাতিল থাকবে: আগামী সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নিম্নলিখিত দুটি ট্রেন বাতিল থাকবে:
ট্রেন নম্বর ৩১৪৪৭ শিয়ালদহ নৈহাটি লোকাল
ট্রেন নম্বর ৩১৪৫০ নৈহাটি শিয়ালদহ লোকাল
সংক্ষিপ্ত যাত্রা ও সংক্ষিপ্ত শুরু: কিছু লোকাল ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে:
ট্রেন নম্বর ৩১৫৪২ ডাউন শান্তিপুর শিয়ালদহ লোকাল ব্যারাকপুরে তার যাত্রা শেষ করবে।
ট্রেন নম্বর ৩৩৮৫৮ ডাউন বনগাঁ শিয়ালদহ লোকাল দমদম ক্যান্টনমেন্টে তার যাত্রা শেষ করবে।
ট্রেন নম্বর ৩১৫১১ শিয়ালদহ শান্তিপুর লোকাল মঙ্গলবার ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করবে।
ট্রেন নম্বর ৩৩৮১৫ শিয়ালদহ বনগাঁ লোকাল মঙ্গলবার দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে।
পুনঃনির্ধারিত ট্রেন:
ট্রেন নম্বর ৫২১৭১ আপ শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার ৩০ মিনিটের জন্য পুনঃনির্ধারিত হবে। অর্থাৎ, মঙ্গলবার ব্লক বাতিল হওয়ার পর এটি শিয়ালদহ থেকে ভোর ৩:৪৫-এর পরিবর্তে ৪:১৫ মিনিটে ছাড়বে।
রেলযাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে কর্তৃপক্ষ।