অনুভবের প্রতি দুর্বল লাজু! বনলতাকে সহ্য করতে না পারার কারণ জানালেন নায়িকা, ভালোবাসার কথা স্বীকার করলেন অনুভব

জনপ্রিয় এই ধারাবাহিকে লাজু এবং বনলতা দুজনেই তাদের স্বামীকে ফিরে পাওয়ায় দর্শকরা হয়তো একটি হ্যাপি এন্ডিং আশা করেছিলেন, কিন্তু গল্পের মোড় ঘুরে গিয়েছে। লাজু এবং অনুভব ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসছে। দুজন আলাদা মানুষকে বিয়ে করলেও লাজু ক্রমাগত অনুভবের প্রতি আকৃষ্ট হচ্ছে, অন্যদিকে অনুভব আগে থেকেই লাজুর প্রতি দুর্বল ছিল।
লাজুকে কাছে টানল অনুভব: আগে অনুভব নানাভাবে লাজুকে নিজের কাছে আটকে রাখার চেষ্টা করলেও লাজু এতদিন সুদেবকেই ভালোবাসতো। কিন্তু এখন যেন সে ধীরে ধীরে অনুভবের প্রতি দুর্বলতা অনুভব করছে। সম্প্রতি প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা যাচ্ছে, অনুভব লাজুর কাছে নিজের ভালোবাসার কথা স্বীকার করে নিচ্ছে।
প্রমোতে দেখা যায়, ছাদে কাপড় মেলতে গিয়েছে লাজু, ঠিক তখনই সেখানে অনুভব আসে। অনুভব লাজুর কাছে জানতে চায়, সে অনুভবকে ভালোবাসে কিনা। লাজু কোনো কথা না বলে চলে যাওয়ার চেষ্টা করলে অনুভব তাকে জোর করে আটকায়।
লাজুর স্বীকারোক্তি: অনুভব যখন লাজুর মনের কথা জানতে চায়, তখন লাজু আর নিজেকে ধরে রাখতে পারে না। মুখে হাত চাপা দিয়ে কাঁদতে কাঁদতে সে জানায়, বনলতা যখনই অনুভবের জন্য কিছু করে, সে ভীষণভাবে রেগে যায়। কিন্তু কেন এমন হচ্ছে, তা সে বুঝতে পারছে না।
লাজুর মুখে এই কথা শুনে অনুভবের মুখে হাসি ফোটে। অনুভব বলে, “এরই নাম তো ভালোবাসা।” লাজু তাকে ভালোবেসে ফেলেছে বলেই সে বনলতাকে একেবারেই সহ্য করতে পারছে না। অন্যদিকে অনুভবও যে লাজুকে ভালোবাসে, সে কথাও সে স্বীকার করে নেয়।
এখন গল্পের মোড় কোন দিকে যায়, বনলতা এবং সুদেব কি সবকিছু মেনে নিতে পারবে, সেটাই এখন দেখার।