“সরকারের টাকা খরচ করে হোটেলে থাকিনা”-কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা
October 19, 2022

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জলপাইগুড়ির মাল বাজারে তারা থাকার জন্য দলীয় বিধায়কের খামারবাড়ি সংস্কার নিয়ে ওঠা বিতর্কের কড়া জবাব দিয়েছেন। তিনি আজ সেই বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন।
মুখ্যমন্ত্রী মমতা বলেন ‘মালবাজারে সরকারি থাকার জায়গা কোথায় !কোথাও তো থাকতে হবে। মেয়ে হয়ে তো আর রাস্তায় পড়ে থাকতে পারিনা।’ সেই সাথে তিনি আরো দাবি করে বলেন সরকারের টাকা খরচ করে তিনি হোটেলে থাকেন না। সেই কারণেই তিনি দলীয় বিধায়ক দুলাল দাসের খামার বাড়ি বেছে নিয়েছেন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন উত্তরবঙ্গ সফরে। সফরে এসেই প্রথমদিন তিনি দেখা করতে যান বিজয়া দশমীর দিন নদীতে ভেসে যাওয়া ব্যক্তিদের পরিবারের সাথে। সেই সাথে উদ্ধারকর্মীদের তিনি ১ লক্ষ টাকা আর্থিক পুরুস্কারের ঘোষণা করেন।