Satate Bank-এ Account আছে? তাহলে এই মন খারাপের খবরটি আপনার জন্য

গতমাসের শেষে ঋণ নীতিতে রিজার্ভ ব্যাঙ্ক সুদ বাড়ানোর পর। পরের মাসের শুরুর দিকে সুদের হার বেড়েছিল কিছু স্বল্প সঞ্চয় প্রকল্পে। আর সেই কারণে আশা ছিল এবার হয়তো মেয়াদি আমানতে ব্যাঙ্ক গুলি সুদ বাড়াবে। তবে প্রত্যায়শা মতো তা হলেও সাথে এলো মন খারাপ করা খবর।
মেয়াদি আমানতে সুদ বাড়ালেও গ্রাহকদের সেভিংস একাউন্টে কমিয়ে দেওয়া হলো সুদ। সেই সাথে স্টেটব্যাংক বাড়িয়ে দিলো ঋণের ক্ষেত্রে সুদের হার। স্টেটব্যাংক এ সুদের হার ৫ বেসিস পয়েন্ট কমিয়ে করা হয়েছে ২.৭০ শতাংশ।
প্রসঙ্গত, একদিকে বাড়ছে মূল্যবৃদ্ধির চাপ অপরদিকে কোটি কোটি গ্রাহকের ভরসার ব্যাঙ্ক স্টেট ব্যাংকের সেভিংস একাউন্টে সুদ কমানোর ঘোষণায় কিছুটা হলেও হতাশ সাদাহরণ মানুষ। বার্ষিক ২.৭০ শতাংশ সুদ একদমই নাম মাত্র বলে মনে করছে অনেকেই। গ্রাহকদের সেভিংস একাউন্টে দিন দিন সুদের পরিমান কম হলেও অপরদিকে দফায় দফায় বিভিন্ন সময়ে বাড়ানো হয়েছে ব্যাঙ্ক পরিচালনার খরচ।