BigNews: প্রাক্তন মুখ্যমন্ত্রী খুন, অভিযোগ দায়ের ঘনিষ্ট বান্ধবীর বিরুদ্ধে

তামিল নাড়ুর ‘আম্মা’ বলে খ্যাত প্রাক্তন মুখ্যমন্ত্র্রী যে জয়ললিতার মৃত্যুর তদন্ত রিপোর্টে তার ঘনিষ্ঠ বান্ধবী শশীকলার বিরুদ্ধে করা হলো বিস্ফোরক অভিযোগ। ওই তদন্ত রিপোর্টে জয়ললিতার ঘনিষ্ট বান্ধবীর বিরুদ্ধেই উঠেছে খুনের অভিযোগ। জানা গেছে ৬ বারের মুখ্যমন্ত্রী জয়ললিতার চিকিৎসায় গুরুতর ভাবে গাফিলতি করা হয়েছিল।

ঘনিষ্ট বান্ধবী শশীকলার মদতেই চিকিৎসকদের একাংশ এই গাফিলতির সাথে ছিলেন যুক্ত। খুনের অভিযোগে নাম জড়িয়েছে তৎকালীন স্বাস্থমন্ত্রী ও স্বাস্থ সচিবের উপরেও।

প্রসঙ্গত, তামিলনাড়ুর রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী মহিলা রাজনীতিবিদ ছিলেন জয়ললিতা। প্রথম জীবনে চলচিত্রে অভিনয় দিয়ে শুরু করলেও পরবর্তীতে তিনি তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে পা দিয়েই নিজেকে সেরা নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।