‘বড় মানুষদের নিয়েই বিতর্ক হয়’-সৌরভ প্রসঙ্গে মুখ খুললেন ডোনা গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী বিভিন্ন সময় থাকেন আলোচনার মূল কেন্দ্রে। সম্প্রতি BCCI প্রেসিডেন্ট পদ হারানোর বিষয় ভারতের প্রাক্তন এই অধিনায়ককে নিয়ে দেখা গেছে বিতর্ক। আর এবার সেই বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলী।

সৌরভ প্রসঙ্গে ডোনা বলেন “মানুষ যত বড় হন ততই তাকে নিয়ে বিতর্ক হয়। মানুষ তাদের থেকে হয়ত অনেক কিছু প্রত্যাশা করেন। সাধারণ মানুষদের নিয়ে তো বিতর্ক হয় না ! এই ভাবেই জীবন এগোতে থাকে। আমি বিশ্বাস করি, খারাপ সময় চিরস্থায়ী নয়। আজ যদি করোও খারাপ সময় চলে কাল আবার ভালো সময় আসবে। ”

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেট পাড়ায় গুঞ্জন ভেসে বেড়াচ্ছিলো, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদ ছাড়ছেন সৌরভ গাঙ্গুলী। সেই গুঞ্জন সত্যি হওয়ার সঙ্গে আরেকটা নতুন ঘোষণাও আসলো। সেটা সৌরভের কাছে থেকেই।
বিসিসিআই সভাপতির পদ থেকে পদত্যাগ করলেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন সাবেক ভারতীয় ক্রিকেটার। সমগ্র ভারতের দায়িত্ব ছেড়ে এবার ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার মহারাজ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এর সভাপতি পদে লড়বেন তিনি।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, সিএবি- এর সভাপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। তবে সৌরভের এমন সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে। কারণ, তাকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দিলেও সেটি গ্রহণ করেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *