সাবধান! ধেয়ে আসছে ভয়ঙ্কর CYCLONE, কালীপুজোর আগেই ভাসবে গোটা বাংলা

বাংলায় এই মুহূর্তে চলছে বর্ষা বিদায়ের আবহ। আর তার মাঝেই ফের দেখা গেলো ঘূর্ণিঝড়ের আশংকা। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়ে জানিয়েছে আগামী ১৮ অক্টোবর আন্দামান শহরে তৈরী হতে পারে ঘূর্নাবাত। পরেই সেই ঘূর্নাবাত উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এসে পরিণত হবে শক্তিশালী নিম্নচাপে।

এই কারণে ২০ অক্টোবর থেকে কলকাতা সহ রাজ্যের উপকুল বর্তী জেলা গুলিতে দেখা যাবে টানা বৃষ্টি। আশংকা করা হচ্ছে ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পর্বে বাংলায়। হাওয়া অফিস তাই সকলকে সতর্ক থাকতে বলেছে।

প্রসঙ্গত, প্রতিদিনিই বদলে যায় আবহাওয়া। আর সেদিকে নজর ররেখে হাওয়া অফিস জানায় তাদের পূর্বাভাস। তখন গরমে অতিষ্ট হয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করে সাধারণ মানুষ। আবার কখনো বৃষ্টির জলে বানভাসি অবস্থায় বৃষ্টি কমার দিন গোনে। হাওয়া অফিস আবহাওয়ার উপর তীক্ষ্ন নজর রেখেই নিয়ম করে জারি করে পূর্বাভাস যাতে মানুষ সজাগ ও সচেতন থাকতে পারে প্রতিদিনের আবহাওয়া নিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *