SIR বন্ধের দাবিতে ধুন্ধুমার! পথে BLO অধিকার রক্ষা কমিটি, সঙ্গে শাসকদলের শিক্ষক সংগঠনও! কমিশনের দফতরে তুমুল বিক্ষোভ!

ভোটার তালিকা বিশেষ সংক্ষিপ্ত পরিমার্জন (SIR) প্রক্রিয়া বন্ধের দাবি তুলে আজ পথে নামল BLO অধিকার রক্ষা কমিটি। একই সঙ্গে এই মিছিলে অংশ নিলেন তৃণমূলপন্থী শিক্ষকরাও। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের সামনে এই বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।

কমিটির সদস্যরা অবিলম্বে এসআইআর প্রক্রিয়ার বাড়তি কাজের চাপ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, নির্ধারিত সময়সীমার মধ্যে এত বিপুল সংখ্যক কাজ সম্পন্ন করা অসম্ভব। কাজের চাপের তীব্রতার প্রতিবাদেই তারা নির্বাচন কমিশন দফতরে সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

যদিও এই মিছিলে তৃণমূলপন্থী শিক্ষকদের উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে। বিরোধীদের অভিযোগ, এটি মূলত শাসকদলের ইন্ধনে পরিচালিত একটি আন্দোলন। তবে আন্দোলনকারীদের দাবি, শিক্ষক বা অন্যান্য সরকারি কর্মচারী হলেও তাঁরাই বর্তমানে বিএলও-র দায়িত্ব পালন করছেন এবং কাজের চাপ কমানোর দাবি সম্পূর্ণ ন্যায্য। কমিশনের সিদ্ধান্তে এখনও কোনও পরিবর্তন না আসায়, এই বিক্ষোভ নির্বাচন-সম্পর্কিত টানাপোড়েনকে আরও তীব্র করল।