রাশিয়ার বড়সড় হামলার আশঙ্কা, ইউক্রেনজুড়ে জারি বিপদ সংকেত

ইউক্রেনজুড়ে বিপদ সংকেত জারি করা হয়েছে। ইউক্রেনের টিভি ও অনেক টেলিগ্রাম চ্যানেল থেকে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনজুড়ে এ বিপদ সংকেত কিসের সঙ্গে সম্পৃক্ত তা জানা যায়নি।
এদিকে, ইউক্রেনের লভিভ অঞ্চলের প্রধান মাকসিম কজিতিসকি জানান, বিপদ সংকেত জারির পর ইউক্রেনের লভিভ অঞ্চলে আকাশ প্রতিরক্ষা কাজ করছে।

তিনি বলেন, যেহেতু বিপদ চলমান রয়েছে তাই নিরাপদে সব বাসিন্দাদের আশ্রয় নিতে বলা হয়েছে।

এর আগে, ইউরোপের আকাশ প্রতিরক্ষা বাড়াতে এক চিঠিতে স্বাক্ষর করেছেন ন্যাটোর সদস্যভুক্ত ১৪টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। এরমধ্যে যুক্তরাজ্য ও ফিনল্যান্ডও রয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিমান ও মিসাইল হামলা থেকে ইউরোপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে।

ন্যাটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল মিরসিয়া জিওয়ানা বলেন, আজকের এই প্রতিশ্রুতি অনেক সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা ইউক্রেনে রাশিয়ার বর্বর ক্ষেপণাস্ত্র হামলার স্বাক্ষী হয়েছি।

ন্যাটোর এক বিবৃতিতে জানানো হয়, আকাশ প্রতিরক্ষার উদ্যোগটি সকল অংশগ্রহণকারী দেশের সঙ্গে সম্মিলতিভাবে মিলে উন্নত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *