OMG! নিচে বাইকসহ ছুটেছে বাস, দাউদাউ করে জ্বলছে চালক, দেখে হতবাক সকলে

মহাসড়ক দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলা একটি বাসের নিচে আটকে ছিল মোটরসাইকেল। সেই মোটরসাইকেলে ছিলেন এক যুবক। মোটরসাইকেলটিকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার সময় বাসের নিচে ধরে আগুন। সেই আগুনে পুড়ছিলেন সেই যুবক।
বুধবার ভোরে ভারতের বিহার রাজ্যের ছাপরা-সিওয়ান মহাসড়কে ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পুলিশের একটি বাসের ধাক্কায় বুধবার ভোরে তিন বাইকআরোহীর মৃত্যু হয়। এর মধ্যে দু’জন ছিটকে পড়লেও বাইকসহ একজন বাসের নিচে আটকে যান। সেই অবস্থাতেই চালকসহ বাইকটিকে টেনে নিয়ে যায় ঐ বাস। আর সেই ঘর্ষণে বাইকের ট্যাংকে বিস্ফোরণ হয়। বাইকটিতে আগুন ধরে যায়। আর সেই আগুনেই ঝলসে মৃত্যু হয় বাইক চালকের।

ঐ ঘটনার একটি ভিডিও প্রকাশ হয়েছে। বাসের নিচে বাইকসহ পুড়ছেন এক ব্যক্তি। তা দেখে পুলিশ সদস্যদের এক এক করে বাস ছেড়ে পালাতেও দেখা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ভোরে পুলিশকর্মীদের নিয়ে একটি বাস ছাপরা থেকে ফিরছিল। সে সময় বিপরীত দিক থেকে একটি বাইকে আসছিলেন তিনজন। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই দুই বাইকআরোহীর মৃত্যু হয়। ধাক্কার অভিঘাত এতটাই প্রবল ছিল যে, চালকসহ বাইক আটকে যায় বাসের নিচে।

রাস্তায় ছিটকে পড়া দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মৃত হয়। তবে পুলিশ জানায়, বাইকচালক বিস্ফোরণে পুরো ঝলসে গেছেন। এ ঘটনায় পুলিশের বাসেও আগুন ধরে যায়।