গ্রেফতার মানিক, কি বলছে মানিকের এলাকার মানুষ ? জেনেনিন একঝলকে

আজ সকালেও ED র হাতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষাপর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য্য। মানিকের গ্রেফতারির পর তার নির্বাচনী এলাকায় ক্ষোভের সুর হয়ে উঠলো স্পষ্ট। পলাশী প্রায় মানিকের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে তার এলাকার মানুষরা।

ওসমান বিশ্বাস নামে ওই এলাকার এক যুবক জানিয়েছেন ‘এটা তো হওয়ারই ছিল। কেন এতো দেরি হলো সেটাই বুঝতে পারছি না। ‘ ওপর এক ব্যবসায়ী সুকেশ সংবাদমাধ্যমকে বলেন এই তো দশমীর দিন বিজয়া সম্মেলনীতে দেখলাম আমাদের বিধায়কককে। তবে প্রতিবারের থেকে এবার যেন একটু বেশি চুপচাপ ছিলেন তিনি। ‘

প্রসঙ্গত, প্রসঙ্গত, দীর্ঘ জেরার পর ED গ্রেফতার করে SSC দুর্নীতিতে অভিযুক্ত পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টচার্যকে। তার স্বস্থি পরীক্ষা করা হয়েছে জোকা ইএসই হাসপাতালে। রাত ভোর জিগগাসাবাদের পর সকালে গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে। জানাগেছে বয়ানে অসঙ্গতি ও অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মানিক ভট্টচার্যকে।