OMG! স্ত্রীকে হত্যা করতে দরজায় বিদ্যুতের তার জড়ালেন যুবক! অতঃপর…যা ঘটলো

রাগের বশে স্ত্রীকে মেরে ফেলতে শ্বশুরবাড়ির লোহার দরজায় বিদ্যুতের তার জড়িয়ে রেখেছিলেন। কিন্তু সেই দরজা স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শাশুড়ির। এমনই অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (১১ অক্টোবর) ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বেতুল জেলার সাইখেদা গ্রামে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর থেকেই পলাতক যুবক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক রোজই মদ্যপান করে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। গত রোববার রাতে আবার ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। তার জেরে রেগে গিয়ে বাপের বাড়ি চলে যান যুবকের স্ত্রী। এতে আরো চটে যান ওই যুবক। এর পর তিনি শ্বশুরবাড়িতে যান। সেখানেই রাগের বশে স্ত্রীকে হত্যার ছক কষেন ওই যুবক।

অভিযোগ, স্ত্রীকে খুন করতে শ্বশুরবাড়ির লোহার দরজায় বিদ্যুতের তার জড়িয়ে রাখেন যুবক। কিন্তু ওই দরজার সংস্পর্শে আসেন শাশুড়ি। তার জেরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৫৫ বছর বয়সি নারীর। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *