লুনা নন, রাশফোর্ড! কেরালা ব্লাস্টার্সের সাদাউ কি তবে যোগ দিচ্ছেন বার্সেলোনায়? সমর্থকদের প্রশ্নের ঝাঁঝে গোপন কথা ফাঁস!

গত কয়েক বছর ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে আলোচনার কেন্দ্রে রয়েছেন মরোক্কোর তারকা ফুটবলার নোয়া সাদাউ (Noah Sadaoui)। ২০২২-২৩ মরসুমে এফসি গোয়াতে যোগ দিয়ে তিনি ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর কাড়েন। পরবর্তীতে ২০২৪-২৫ সিজনে দক্ষিণের অন্যতম শক্তিশালী ক্লাব কেরালা ব্লাস্টার্স তাঁকে দলে টেনে নেয়। তাঁর উপস্থিতিতে দলের আপফ্রন্ট নিঃসন্দেহে ব্যাপক শক্তিশালী হয়েছিল এবং তিনি একাধিকবার দলের হয়ে গোলও করেছিলেন।
চূড়ান্ত সাফল্য না এলেও কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট এই মরোক্কান ফুটবলারের উপর যথেষ্ট ভরসা রেখেছে। এই সিজনেও তিনি কেরালা ব্লাস্টার্সে খেলছেন এবং সদ্য সমাপ্ত সুপার কাপে দলের জয়ের ক্ষেত্রেও ব্যাপক সক্রিয় ছিলেন এই লেফট উইঙ্গার। সুপার কাপের হতাশাজনক সমাপ্তি কাটিয়ে পরবর্তী টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর কেরালা ব্লাস্টার্স। তবে প্রথম ডিভিশন ফুটবল লিগ শুরুর আগে অনেকটা সময় হাতে থাকায় অধিকাংশ ফুটবলারই এখন ছুটিতে রয়েছেন।
এই বিরতির মাঝেই দলের সমর্থকদের সঙ্গে একটি প্রশ্ন-উত্তর পর্বে যোগ দিয়েছিলেন নোয়া সাদাউ। ফুটবল সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন তিনি। সেখানে স্বদেশি ও বিদেশি খেলোয়াড়দের প্রসঙ্গও উঠে আসে। এক সমর্থক তাঁকে প্রশ্ন করেন, বর্তমানে বার্সেলোনার কোন ফুটবলারকে তাঁর পছন্দ? সাদাউ নির্দ্বিধায় উত্তর দেন, তাঁর পছন্দের ফুটবলার হলেন ব্রিটিশ তারকা মার্কাস রাশফোর্ড।
বর্তমানে রাশফোর্ড বার্সার হয়ে দারুণ পারফরম্যান্স করে আসছেন এবং হানসি ফ্লিকের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হিসেবে উঠে এসেছেন। এই তারকাকেই নিজের পছন্দের তালিকায় রেখেছেন সাদাউ। এছাড়া, দলের অন্যতম তারকা আদ্রিয়ান লুনাকে নিয়েও প্রশ্ন করা হয়। এই বিদেশি ফুটবলার লুনাকে দলের ‘ইঞ্জিন’ হিসেবে উল্লেখ করেন। কেরালা ব্লাস্টার্স দলকে ভালো লাগার কারণ জানতে চাওয়া হলে সাদাউ উল্লেখ করেন, দলের সমর্থকদের কথা। তাঁর এমন মন্তব্য যথেষ্ট খুশি করেছে কেরালা ব্লাস্টার্সের অনুরাগীদের।