BigNews: সুপ্রিমকোর্টে মুখ পুড়লো রাজ্যের, উপাচার্য নিয়োগ নিয়ে আদালত দিলো বড় নির্দেশ

রাজ্যসরকার ও সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সুপ্রিমকোর্টে খেলো বড় ধাক্কা। আজ কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য পদ থেকে অপসারণ কেই মান্যতা দিলো দেশের শীর্ষ আদালত। সুপ্রিমকোর্ট আজ হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো।

আদালত এই মামলার পযবেক্ষন করে জানিয়েছে যেভাবে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কে উপাচার্যপদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তা সম্পূর্ণ বেআইনি। আর সেই কারণেই রাজ্যের সেই সিদ্ধান্তকে খারিজ করে দে রাজ্যের হাইকোর্ট।

প্রসঙ্গত, উপাচার্য পুনর্নিয়োগের বিরোধিতা করেন মামলাকারী অনিন্দ্যসুন্দর দাস ৷ তাঁর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন অনুযায়ী রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষমতা রাজ্যপালেরই । রাজ্যপালের সম্মতি না নিয়ে উপাচার্য নিয়োগ করা যায় না । সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের ব্যাপারে মাননীয় রাজ্যপালকে কিছুই জানানো হয়নি ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *