দিল্লি বিস্ফোরণকাণ্ড, NIA-এর জালে উমরের সহযোগী, ধৃত আমির রশিদের নামে ছিল বিস্ফোরক গাড়ির রেজিস্ট্রেশন

দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণকাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। দিল্লি থেকে জম্মু-কাশ্মীরের পাম্পোরের বাসিন্দা আমির রশিদ আলি-কে গ্রেফতার করেছে NIA।

তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত আমির রশিদ আলি হলো ‘জঙ্গি-ডাক্তার’ উমর উন নবির ঘনিষ্ঠ সহযোগী। NIA-এর দাবি, বিস্ফোরণের মূল চক্রী উমর উন নবির সঙ্গে চক্রান্তে সামিল ছিল ধৃত আমির রশিদ আলি।

বিস্ফোরণের পদ্ধতি ও গাড়ির যোগ:

NIA-এর তদন্তে উঠে এসেছে যে বিস্ফোরক বহন করার জন্য একটি i20 গাড়ি কেনা হয়েছিল এবং সেটি আমিরের রশিদের নামেই রেজিস্ট্রেশন করা ছিল। NIA-এর দাবি অনুযায়ী, এই গাড়িতেই রিমোটের মাধ্যমে আইইডি (IED) বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

NIA এই বিষয়টি নিশ্চিত করেছে যে, বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যেই গাড়িটি কেনা হয়েছিল। এই গ্রেফতারি দিল্লি বিস্ফোরণের বৃহত্তর ষড়যন্ত্রের জট খুলতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।