“আমি থরথর করে কাঁপতাম…”-সানিয়াকে অত্যাচার করত পাকিস্তানী শোয়েব, সব বললেন

ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা তাঁর বিবাহ বিচ্ছেদ পরবর্তী কঠিন সময়ের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফের একবার মুখ খুললেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর শুধু মানসিক চাপ নয়, নেটিজেনদের ট্রোলের মুখেও পড়তে হয়েছিল প্রাক্তন এই তারকাকে। কীভাবে নিজের সন্তানকে নিয়ে সেই কঠিন মুহূর্তগুলো কাটিয়ে উঠেছেন, সম্প্রতি সে কথা জানান তিনি।
“তুমি না এলে শো করতে পারতাম না”: সানিয়ার স্বীকারোক্তি
সানিয়ার নতুন ইউটিউব টক শো “সার্ভিং ইট আপ উইথ সানিয়া”-র প্রথম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। দুজনের কথোপকথনে সানিয়া ফাঁস করেন, কীভাবে সেই কঠিন সময়ে ফারাহ খান তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।
সানিয়া বলেন, “আমি ক্যামেরার সামনে এটা বলতে চাই না। কিন্তু একটা সময় ছিল যখন আমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই সময় তুমি (ফারাহ খান) আমার সেটে এসেছিলে। এরপরে আমাকে একটা লাইভ শোতে যেতে হয়েছিল। আমি কাঁপছিলাম, তুমি যদি ওখানে না আসতে, তাহলে আমি শো করতে পারতাম না। তুমি আমাকে সাহস দিয়েছিলে, বলেছিলে, ‘যাই হয়ে যাক না কেন, শো’টা তোমায় করতেই হবে।”
সেই দিনের কথা স্মরণ করে ফারাহ খান বলেন, সানিয়ার অবস্থা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি নিজের শুটিং ছেড়ে দিয়ে শুধুমাত্র পাজামা আর চপ্পল পরে সানিয়ার কাছে পৌঁছে গিয়েছিলেন। তিনি বলেন, সব ছেড়ে শুধু সানিয়ার পাশে থাকতে চেয়েছিলেন তিনি।
‘সিঙ্গেল প্যারেন্ট’ হিসেবে দ্বিগুণ পরিশ্রমের প্রশংসা
টক শো’তে ফারাহ খান সানিয়ার ‘সিঙ্গেল প্যারেন্ট’ হিসেবে দায়িত্ব পালনের দৃঢ়তা এবং সদয় আচরণের ভূয়সী প্রশংসা করেন। ফারাহ বলেন, “একা হাতে সন্তানকে মানুষ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তাকে সময় দিতে হবে। এতে দ্বিগুণ পরিশ্রম লাগে, আর তুমি খুব সুন্দরভাবে এটা করছ।”
প্রসঙ্গত, ২০১০ সালের এপ্রিল মাসে সানিয়া মির্জা শোয়েব মালিককে বিয়ে করেন। তাঁদের পুত্র সন্তান ইজহান মির্জা মালিকের জন্ম হয় ২০১৮ সালে। ২০২৪ সালের জানুয়ারিতে, শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তাঁর বিয়ের ঘোষণা করার পরই সানিয়ার পরিবার এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে। সানিয়ার বোন আনাম মির্জা আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদের খবর জানিয়েছিলেন।