ওজন কমাতে পরিশ্রম করতে হবে না, সোজা হয়ে বসলেই কেল্লা ফতে
October 8, 2022

❏ সোজা হয়ে বসলে ওজন কমে। অফিসে অন্তত ৭ ঘণ্টা বসে থাকতে হয়। ওই সময়টায় সোজা হয়ে বসুন। ৩৫০ ক্যালোরি ঝরবে। সোজা হয়ে বসলে রক্ত সঞ্চালন বাড়ে। বিপাকের হার বাড়ে। ফলে স্বাভাবিক ভাবেই ওজন কমে।
❏ পিঠ, কোমরে ব্যথা! সোজা হয়ে বসুন। পেশির জোর বাড়ে। মেরুদণ্ড সোজা থাকে। ফলে রক্তনালি প্রসারিত হয়। এতে রক্ত সঞ্চালন বাড়ে।
❏ শ্বাসকষ্ট হয়? অবশ্যই সোজা হয়ে বসুন। প্রচুর অক্সিজেন শরীরে প্রবেশ করতে পারবে। ফলে রক্ত আরও বেশি করে অক্সিজেন পরিবহন করে কোষে পৌঁছে দেবে। এতে অঙ্গ, তন্ত্র, কলা সক্রিয় থাকবে।
❏ আত্মবিশ্বাসী দেখায় তো বটেই! আত্মবিশ্বাসও বাড়ে। বলছে ওহায়ো বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা। কেউ যখন আপনাকে আত্মবিশ্বাসী বলে, তখন মনেও কোথাও বিষয়টা গেঁথে যায়।
❏ সোজা হয়ে বসলে আপনার সামনের জনও সমীহ করতে বাধ্য।