একমাথা সিঁদুরে দুর্গা পুজোর সাজে নুসরত জাহান, ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার নায়িকা

মহালয়ার দিন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান মোহনীয় সাজে মেলে ধরেছেন নিজেকে। আর তাতেই হলেন বিদ্রূপের শিকার হয়েছিলেন তিনি ! আলতারাঙা দু-হাত আর পা, পরনে লাল পাড় সাদা শাড়ি, পিঠখোলা ব্লাউজে যৌবনের ঢেউ খেলছে নায়িকার শরীরে, ভেজা চুল মেলে ধরেছিলেন নুসরাত জাহান। এমনকি দুর্গাপূজার আগমনী বার্তার শুভেচ্ছা জানিয়েছেন নুসরত।

কারণ নুসরাত বিশ্বাস করেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। তাই তো দেবীপক্ষের সূচনায় মাতৃবন্দনায় ব্রতী নুসরাত। নুসরাত যেমন রোজা রাখেন, তেমনি দুর্গাপূজার অষ্টমীর অঞ্জলি দিতেও ভোলেন না। সমস্ত ধর্মের বিশেষ দিনগুলো সেলিব্রেট করেন বসিরহাটের তারকা কাম সংসদ সদস্য নুসরাত জাহান।

সম্প্রতি ফের নেটদুনিয়ায় নেটিজেনদের তোপের মুখে নুসরত জাহান। জানা গিয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে পেঁয়াজ রঙের একটি শাড়ি এবং ভেলভেটের ব্লাউজ পরিত অবস্থায়। একইসাথে খোঁপায় রয়েছে ফুল এবং সিঁথি ভর্তি সিঁদুর। ব্যস! ছবি দেখামাত্রই শুরু হয়েছে সমালোচনা।

কেউ কেউ তার শারীরিক গঠন নিয়েও কটাক্ষ করেছেন। একজন লিখেছেন ‘সব হাড্ডি বেরিয়ে এসেছে। এবার ঝড় দিলে উড়ে যাবে।’ আবার কেউ কেউ লিখেছেন ‘মুসলিম হয়েও হিন্দু ধর্ম পালন করে’। এখানেই শেষ নয় কারো মতে, ‘তুমি নিশ্চিত তুমি যশের নামে সিঁদুর পরেছো?’

গত বছর টলিউড অভিনেতা যশ দাশগুপ্তকে নিজের স্বামী বলে দাবী করেছিলেন টলিউডের এই অভিনেত্রী । যদিও তারা কবে, কোথায় বিয়ে করেছেন তা সবার কাছেই অজানা আজও। আদৌ কি বিয়ে করেছেন এই সব বিষয়ে কারো কিছুই জানা নেই।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)