পুজোর পরই বন্ধ মিঠাই-পিলু, অন্তিম সম্প্রচারের দিনক্ষণ জেনেনিন

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। যেখানে শুরুর থেকেই ভক্তদের মুখে হাসি ওঠানো মিষ্টি মেয়ে মিঠাই সকলের মন জয় করে নিয়েছে। এমনকি টানা ৫৬ বার টিআরপি টপার হওয়ার পরেও গত কয়েক সপ্তাহে মিঠাই দিন দিন টিআরপি তালিকা থেকে নেমে যাচ্ছে। শুধু তাই নয়, সেরা ৫ এর তালিকাতেও যেন নাম খুঁজে পাওয়া যাচ্ছে না ‘মিঠাই’এর । আর এই কারণেই মিঠাই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আরও দৃঢ় হচ্ছে।
এমনকি গত কয়েক সপ্তাহ ধরে মিঠাইয়ের নতুন কোনও প্রোমোও দিচ্ছে না। এসব দেখে দর্শকরা আন্দাজ করে নিচ্ছেন মিঠাই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে বলে ।একঘেয়ে পুরনো ট্র্যাক বারবার চালানো হচ্ছে বলে দাবি জানাচ্ছে দর্শকরা।
আর ঠিক এই একই অবস্থা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পিলুর ক্ষেত্রেও।’পিলু’ ধারাবাহিকে নায়ক-নায়িকা পিলু-আহিরের বদলে পার্শ্ব দুই চরিত্র রঞ্জা-মল্লারকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি জানান দর্শকরা । যার কারণে একঘেয়ে হয়ে উঠছে এই গল্পটাও।
যতদূর জানা যাচ্ছে পুজোর পরই হয়তো বন্ধ হয়ে যাবে পিলু। তবে অন্যদিকে পুজোর পর ‘মিঠাই’ বন্ধ না হলেও চলতি বছর অর্থাৎ ২-৩ মায়ের মধ্যে এই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে বলে খবর । চ্যানেলের তরফ থেকে বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট করে জানানো হয়নি।